স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সায়েম আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সায়েম কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের হাসানুর রহমানের ছেলে। সে কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, সে নাশকতা মামলার ৩৫ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে সে পলাতক ছিল। আসামিকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়। এখন পর্যন্ত ওই মামলায় ১৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।