1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় স্বামী-স্ত্রীর ওপর হামলা

  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ২৭৭ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রী হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

এব্যাপারে সোমবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের পূরান আলাগদি গ্রামের কিপেশ দাসের স্ত্রী জোৎসনা রানী দাসের নিকট থেকে কিছু দিন পূর্বে একই গ্রামের বাসিন্দা মৃত যুগেশ দাসের ছেলে জোতিশ দাস ছয় হাজার টাকা দার দেয়। পাওনা টাকা ফেরত চাইলে তিনি দেব দিচ্ছি বলে কালক্ষেপ করতে থাকে। গত শনিবার জোতিশের নিকট জোৎসনা রানী পাওনা টাকা ফেরত চাইলে এ নিয়ে দুইজনের মধ্যে তর্কবির্তক হয়। এ ঘটনার পর রোববার রাত ১০ টার দিকে জোতিশ ও তার সঙ্গী দুলাল মিয়া জোৎসনা দাসের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বামী কিপেশ দাস এগিয়ে এলে তাকেও মারধর করে। এতে স্বামী-স্ত্রী দুইজনই আহত হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জোৎসনা দাসের ছেলে বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই কাইমুর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com