1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

জগন্নাথপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ২৫২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। হাফিজুর রহমান নামের দুই বছরের ওই শিশুর পিতার নাম আতাউর রহমান। নিহত শিশুর স্বজনদের উদ্বৃতি দিয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পরিবারের লোকজনের অলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পুকুরের পানিতে পড়ে গিয়ে হাফিজুর রহমান তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গিয়ে লাশ দেখতে পান। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com