1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে পূর্ব বিরোধে পুড়ল ৪টি ঘর

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ২৫০ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে ৪টি ঘর পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবী করেছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাতিন মিয়ার বাড়িতে ঘটনা ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক ও যুবলীগ নেতা ফয়সল আহমদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা জাবেদ কুরেশীর পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। যার জের ধরে গত ১৬ই সেপ্টেম্বর স্থানীয় মাদ্রাসার জমি নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নুর আলী নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ৩৮ জন। সংর্ঘষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা চলছে।

জাবেদ কুরেশীর পক্ষের বাতিন মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র এ প্রতিবেদককে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আওয়ামীলীগ নেতা আব্দুল মানিক পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৫০/৬০ জনের দাঙ্গাবাজ একদল লোক আমাদের বসতবাড়িতে হামলা চালিছে বাড়ি ভাংচুর করে বসতবাড়ি আগুন লাগিয়ে দেয়। এতে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় তারা অস্ত্রের মুখে আমাদের পরিবারের লোকজনকে জিম্মি করে ধরে এ তান্ডব চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ চলে যাওয়ার পর আবারও তারা আমাদের লোকজনকে জিম্মি করে রেখেছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। এখনো পালিয়ে আছি সন্ত্রাসীদের আতংকে।

এব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্দুল মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদেরকে ফাঁসাতে নিজেরাই তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com