1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

জগন্নাথপুরে পৌর নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪১ জন প্রার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৬৯৩ Time View

স্টাফ রির্পোটার ঃ আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা। পৌর মেয়র পদে ৩টি, পৌর কাউন্সিলর পদে ৩০ টি ও মহিলা সংরক্ষিত পদে ৮ টি মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র আবদুল মনাফ (আ,লীগ), সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রহমান (আ,লীগ) ও প্রবাসী আবদুল হান্নান (আ,লীগ)। কাউন্সিলর পদে যারা মনোনয়ন ক্রয় করেছেন তারা হলেন, ১নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান, শাহিনুর রহমান, ২ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মামুন আহমদ, নিজামুল করিম, ৩নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর তাজিবুল ইসলাম, লিটন মিয়া, ৪নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর সোহেল আমীন, দেলোয়ার হোসাইন, কামাল হোসেন, রশিদ আহমদ, ৫নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক, আবদুল কাইয়ুম, ৬নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, আবু ছুফিয়ান ঝুনু, গোবিন্দ দেব, আমিরুল হক, ৭নং ওয়ার্ডে সোহেল আহমদ, জাকির হোসেন, খলিলুর রহমান, ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর আবাব মিয়া, সাফরোজ ইসলাম, আকমল হোসেন, ও ৯নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর মঈন উদ্দিন, ছমির উদ্দিন, আনহার মিয়া, দিপক গোপ, হাফিজুর রহমান, নুরুল ইসলাম, আবুল বাহার চৌধুরী, ও রুপন মিয়া। মহিলা সংরক্ষিত পদে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, আয়ারুন নেছা, ছুফিয়া খানম সাথী, বাহারজান বিবি, মিনা রানী পাল, ডলি বেগম, সুর্বনা শর্মা, খালেদা বেগম ও নার্গিস ইয়াসমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com