1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত

জগন্নাথপুরে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া জারা হতে চান ব্যবসায়ী

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী তাসনিয়া আলী জারা হতে চান একজন সফল ব্যবসায়ী।
রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ওই শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হন। সে উপজেলার মীরপুর ইউনিয়েনর ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এছাড়াও তাসনিয়া আলী জারা বেসরকারি আরও ৪টি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবৃত্তি প্রাপ্ত হয়।
ছিরামিশি গ্রামের কানাডা প্রবাসী শিপন আলী ও ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা সুলতানা দম্পতির দুই মেয়ের মধ্যে জারা বড় সন্তান। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনরা বেশ খুশি।
সবার কাছে দোয়া চেয়ে ওই শিক্ষার্থী তাসনিয়া আলী জারা বলেন, “আমার সব সহপাঠিরা ডাক্তার-ইঞ্জিনিয়ার আর বড় বড় অফিসার হতে চায়। কিন্তু আমি নিজে কিছু করতে চাই! বড় হয়ে ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি যাতে আমার লক্ষে পৌঁছাতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।”
জারার মা তাহমিনা সুলতানা বলেন, সবাই বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু আমার মেয়ে একজন সফল নারী উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চায়। আমরা তার এই ব্যতিক্রমী ইচ্ছাকে সাধুবাদ জানাই।
ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়মা বেগম বলেন, জারা ছোট বেলা থেকেই খুব মেধাবী। তার আরেক বোন আমাদের বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে; সেও জারা মতোই মেধাবী। আমি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com