1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশনের সেমিতে বাসুদেব বাড়ি আইডিয়াল

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৭ তম উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ  এর কোয়ার্টার ফাইনালের ২য় ম্যাচ সম্পন্ন হয়েছে।

আজ রোববার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরন মিয়া স্টেডিয়ামে ২য় কোয়ার্টার মুখামুখি হয় বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাব ও নান্দনিক স্পোর্টস একাডেমী। খেলায়  বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাব ২-০ গোলে নান্দনিক স্পোর্টস একাডেমীকে হারিয়ে সেমিফাইনালে পৌছে যায়।

ম্যাচে অসাধারণ খেলার মাধ্যমে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাসুদেব বাড়ি আইডিয়াল ফুটবল ক্লাবের খেলোয়ার সাব্বির। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মাহবুবুর রহমান ভূঁইয়ার স্মরণে মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারটি প্রদান করা হয়।

খেলার রেফারির দায়িত্ব ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি হাসানুজ্জামান মিলন, সালা উদ্দিন রাজু, সামিনুর রহমান ও জুয়েল হোসাইন।

উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা আকমল হোসেন ভূইঁয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর ও এসোসিয়েশনের উপদেষ্টা সুহেল আহমদ, উপদেষ্টা রুমানুল হক রুমেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজির, আবু ছালেহ, সাবেক কৃতি ফুটবলার সাবুল মিয়া, কৃতি ফুটবলার খলিল মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ, সাধারণ সম্পাদক হাসান আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সামিনুর রহমান, সহ-কোষাধ্যক্ষ শহিদুর রহমান, সহ- কোষাধ্যক্ষ মইনুল হাসান, সিনিয়র সদস্য আব্দুল মুকিত, সাইফুর রহমান, এম. শামিম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com