1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশনের শেষ কোয়ার্টার ফাইনালে বিজয়ী এলিভেন স্টার

  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৮৭৬ Time View

স্পোর্টস রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত  ১৭ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে। কোয়ার্টারের শেষ ম্যাচে পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া স্টেডিয়ামে মুখামুখি হয় এলিভেন স্টার ঘোষগাঁও  ও নাজমুল হোসেন একতা ফুটবল ক্লাব।

খেলায় নাজমুল হোসেন একতা ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে এলিভেন স্টার ঘোষগাঁও ফুটবল ক্লাব সেফিফাইলে পৌঁছে যায়।

খেলায় ম্যান অ্ব দ্যা ম্যাচ নির্বাচিত হন একতা ফুটবল ক্লাব এর খেলোয়ার নাজমুল হোসেন ও ইকরাম হোসাইন। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মাহবুবুর রহমান ভূঁইয়ার স্মরণে মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।

রেফারির দায়িত্ব ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি সালাউদ্দিন রাজু,সামিনুর রহমান, শামিম আহমেদ ও জুয়েল হোসেন।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌর কাউন্সিলর, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা  সুহেল আহমদ,  উপদেষ্টা রুমানুল হক রুমেন, উপদেষ্টা ও সাবেক কৃতি গোল কিপার আমির হোসেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্হার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর  উপদেষ্টা আকমল হোসেন ভূইঁয়া, ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজির, সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন আবু ছালেহ, সাবেক কৃতি ফুটবলার শাহ জামাল, সাবেক কৃতি ফুটবলার সাবুল মিয়া, কৃতি ফুটবলার খলিল মিয়া, সাবেক কৃতি ও ম্যান অ্যা দ্যা ম্যাচ দাতা মকবুল হোসেন ভুঁইয়া  সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ,জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর  সভাপতি সুহিন আহমদ ( দুদু )  সাধারণ সম্পাদক হাসান আদিল, সহ-সভাপতি  স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক  সামিনুর রহমান, সহ-কোষাধ্যক্ষ শহিদুর রহমান, সহ- কোষাধ্যক্ষ মইনুল হাসান, সিনিয়র সদস্য আব্দুল মুকিত, সাইফুর রহমান, এম. শামিম আহমেদ,রফিকুল ইসলাম সাবুল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com