1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

জগন্নাথপুরে বউ ও শ্যালিকাকে মারধরের অভিযোগে স্বামী শ্রীঘরে

  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৬০ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে স্ত্রী ও শ্যালিকাকে মারধরের অভিযোগে লাকি মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের হাওয়ারুন নেছার বিয়ে হয় হবিবপুর গ্রামের ছলিম উল্যাহর ছেলে লাকি মিয়ার সাথে। বিয়ের পর থেকে লাকি মিয়া স্ত্রী হাওয়ারুন নেছাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এক পর্যায়ে হাওয়ারুন নেছা স্বামী বাড়ি থেকে বাবার বাড়ি ইসহাকপুরে চলে যান। ২০ ফেব্রুয়ারি লাকি স্ত্রীকে আনার জন্য ইসহাকপুর শশ্বুরবাড়িতে যান। এসময় স্বামী স্ত্রীর মধ্যে রাতে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাকি মিয়া স্ত্রী হাওয়ারুন নেছাকে মারপিট শুরু করেন। তখন হাওয়ারুন নেছার বোন সোনামালা বেগম প্রতিবাদ করলে লাকি মিয়া একটি ধারালো দা হাতে নিয়ে সোনামালা বেগমকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় স্ত্রী হাওয়ারুন নেছা ও শ্যালিকা সোনামালা গুরুতর আহন হন। তাদেরকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে গুরুতর আহতবস্থায় সোনামালা বেগমকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাকি মিয়াকে গ্রেফতার করে। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জানান, এঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com