1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে চলছে সরস্বতী পূজা

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৯১ Time View

স্টাফ রিপোর্টার:: সনাতন ধর্মাবলম্বীরা জ্ঞানার্জনে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলী দিচ্ছেন আজ। জগন্নাথপুর উপজেলায় সারাদেশের ন্যায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পূজা অর্চনার করা হচ্ছে। স্কুল-কলেজ সহ বিভিন্ন বিদ্যাপীঠে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে তরুণরা স্বরস্বতী পূজার বর্ণিল আয়োজন করেছেন। উপজেলা সদরের প্রায় সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অচর্নার পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় নেয়া হয়েছে ঝমকালো আয়োজন। বাসুদেববাড়ী আবাসিক এলাকায় আমরা কজনের আয়োজনে পুকুরের মধ্যে দৃষ্টিনন্দন পূজার আয়োজন চলছে। দীর্ঘদিন পর জগন্নাথ জিউর আখড়ায় আমরা সবাইয়ের আয়োজনে ঝমকালো পূজা চলছে। রয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া এছাড়া ব্যক্তি উদ্যোগেও বাসা-বাড়িতে চলছে পূজার আয়োজন। জগন্নাথপুর কলেজ,জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি সংগঠনের উদ্যোগে পূজা করা হচ্ছে। এছাড়াও বটেরতল এলাকায় বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের উদ্যোগে পূজা চলছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ব্যক্তি উদ্যোগে ও সামাজিক ধর্মীয় সংগঠনের উদ্যোগে পূজা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com