1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাঁধ প্রকল্প কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দু’টি লিখিত অভিযোগপত্র দায়ের করা হয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোরো ফসলরক্ষা ৩৬ নং বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক হিসেবে রাখা হয়েছে ওই ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়াকে। কিন্তু মজনু মিয়ার কোন কৃষি জমি হাওরে নেই। যা সরকারী নীতিমালার পরিপন্থী। অপর দিকে একই ওয়ার্ডের ৩৭ নং বেড়িবাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জুয়েল মিয়া ও সাধারন সম্পাদক রাখা হয়েছে ৩নং ওয়ার্ডের বাসিন্দা সালেহ মিয়াকে। তাদেরও কোন জমি নেই বাঁধ এলাকায়।
বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com