1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিএনপির কমিটি প্রত্যাখান করে ঝাড়– মিছিল

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৪২১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার বিএনপির পূর্নাঙ্গ কমিটি প্রত্যাখান করে বিএনপির অপর একটি অংশের নেতাকর্মীরা পৌরশহরে মঙ্গলবার বিকেলে ঝাড়– মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় সিএ মার্কেটের সামনে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আবুল কাসেম স্বপনের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, উপজেলা বিএনপি নেতা এম এ আজিজ, জামিল হোসেন গেদন, মিজানুর রহমান, শাহেদ আহমদ, পারভেজ আহমদ চৌধুরী, কাউন্সিলর তাজিবুর রহমান, মোস্তফা মিয়া, আব্দুল আহাদ, মাসুম আহমদ, ইছাক মিয়া, আলাল হোসেন, যুবদল নেতা রফিক মিয়া, গিয়াস উদ্দিন, মনাফ মিয়া, রাজন মিয়া, শাহিন মিয়া, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, শহিদ মিয়া প্রমুখ।

সভায় বক্তরা বলেন, মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্যদের দলের দায়িত্বশীল পদে দেয়া হয়েছে। তৃর্নমূল নেতাকর্মীরা এ অবৈধ কমিটি প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে এই কমিটি প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা আহবান জানান

প্রসঙ্গত গত ২৫ এপ্রিল আবু হুরায়রা ছাদ মাষ্টারকে সভাপতি ও কবির আহমদকে সাধারন সম্পদক করে ১০১ সদস্য বিশিস্ট জগন্নাথপুর উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com