1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী প্রত্যাহার

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ২০৮ Time View

আজহারুল হক ভূঁইয়া শিশু : সুনামগঞ্জের জগন্নাথপুরে রোববার বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী পালিত হয়নি। গত ২/৩ দিন ধরে এলাকায় সচেতন জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে ব্যাপক প্রচার প্রচারনা চলছিল।
তবে মানববন্ধব ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ক্ষুব্দ বিদ্যুৎ গ্রাহকরা যখন স্থানীয় পৌরপয়েন্টে কর্মসুচীর প্রস্তুুতি নিচ্ছেন তখন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত নিবার্হী প্রকৌশলী শ্যামল চন্দ সরকার, ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া আন্দোলনকারীদের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষনা করে দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করে দেন। এসময় বক্তব্য রাখেন ওসি হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নিবার্হী প্রকৌশলী শ্যামল চন্দ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম, আবদুল মনাফ, এম,এ নুর, জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।

এর পূর্বে পৌর পয়েন্টে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম জানান, সম্প্রতিকালে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। তাই আমাদের ন্যায্য দাবী আদায়ে আমরা কর্মসচী গ্রহন করি। স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রাথমিকভাবে ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে।

জগন্নাথপুরের বিদ্যুতের দায়িত্বথাকা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জগন্নাথপুরের বিদ্যুৎ সদস্য দ্রুত সমধান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com