1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

জগন্নাথপুরে বৃষ্টিতে ভিজে প্রার্থীদের গনসংযোগ

  • Update Time : শনিবার, ২১ মে, ২০১৬
  • ৪৪৩ Time View

স্টাফ রিপোর্টার:; বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুর উপজেলার সাত প্রার্থী শনিবার দিনভর ইউনিয়নের বিভন্নস্থানে গনসংযোগ করছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল নৌকা প্রতীকের সমর্থনে কামারখাল, কান্দারগাঁও নোয়াগাঁওসহ ইউনিয়নের বিভিন্নস্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন। একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাশিম মজিদপুরে বৈঠক করেছেন। পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক আনারস প্রতীকের পক্ষে দিনভর রসুলগঞ্জবাজার সহ ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গনসংযোগ করেছেন।রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম রানার সমর্থনে নির্বাচনী সভা বৃষ্টি উপেক্ষা করে ব্যপক জনসমাগম হয়। একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজলুল হক আনারস প্রতীকের পক্ষে প্রচারনা চালান। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসান নৌকা প্রতীকের সমর্থনে দিনভর ইউনিয়নে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন। অনুরূপভাবে আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আইয়ুব খান বৃষ্টির মধ্যে ভিজে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন হাটবাজারে গনসংযোগ করেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com