1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুরে মনুষ্যত্ব ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৮৬ Time View

মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর এর উদ্যোগে ও সংগঠনের দেশী বিদেশী সদস্যদের অর্থায়নে রোজাদার অসহায় মানুষের মধ্যে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) জগন্নাথপুর পৌর পয়েন্টে ইফতার পূর্ববর্তী সময়ে শতাধিক অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুরের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান, মাওলানা ফজল আহমদ, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি ও মনুষ্যত্ব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক

আলী হোসেন খান, সমাজ সেবক কুটি মিয়া, ইকবাল মিয়া সহ বিভিন্ন শ্রেণির প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মনুষ্যত্ব ফাউন্ডেশন, তাদের এই কাজকে আমি সম্মান করি, এই মহতী কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সফলতা কামনা করি।

মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর এর চেয়ারম্যান জামাল উদ্দিন বেলাল, বলেন অসহায় মানুষের পাশে মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর সবসময় কাজ করে যাচ্ছে এই কাজ অব্যহত থাকবে।

উল্লেখ্য, মনুষ্যত্ব ফাউন্ডেশন জগন্নাথপুর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে । এর আগে জগন্নাথপুর পৌর পয়েন্টে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com