1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে মরহুম সোনা মিয়ার মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ Time View

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু ধর্ম বিষয়ক সম্পাদক, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আমৃত্যু দাতা সদস্য, মরহুম হাজী সোনা মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুম হাজী সোনা মিয়ার রুহের মাগফিরাত কামনায় বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের আয়োজনে অসহায়, অসচ্ছল, হতদরিদ্র ও শীতার্তের মধ্যে কম্বল বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

 

৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সাবেক হাজী আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক শুয়াইবুর রহমান শুয়েবের পরিচালনায় বিতরণী অনুষ্টান মরহুমের নিজ বাড়িতে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রশিদ লিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শেলী বেগম। বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের (সাবেক মেম্বার), তরুন সমাজ কর্মী জামাল হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সামসুজ্জামান রইছ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ খান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল মান্নান জিহাদী, তরুন সমাজ কর্মী নোমান আহমদ জুয়েল, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ তোতা মিয়া ও বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের সদস্যা মোছাঃ রেজু বেগম। এসময় উপস্থিত ছিলেন হাজী আলফু মিয়া, গুলজার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাহার উদ্দিন, রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাজী আব্দুল মজিদ আলাই, আকল মিয়া,আব্দুল অজুদ, নিদু মিয়া, আব্দুল মান্নান, হারুন মিয়া, আব্দুল হক, সেলিম মিয়া, আমির উদ্দিন খান, ইতালী প্রবাসী পাখি মিয়া,কয়েল মিয়া, মাসিব খান, লিটন মিয়া, মজিদ আলী সহ এলাকার আরও অনেকে। কম্বল বিতরণী অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ বাদশা মিয়া, মিলাদ ও দোয়া পরিচালনা করেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুফি বলেন মরহুম হাজী সোনা মিয়া ছিলেন একজন রাজনীতিবীদ,সমাজ সেবক ও শালিসী ব্যক্তিত্ব। উনার রেখে যাওয়া সুযোগ্য সন্তানরা তাদের বাবা মরহুম হাজী সোনা মিয়া, তাদের মাতা মরহুমা আনোয়ারা বেগম ও তাদের বোন মরহুম শিউলী আক্তারের মাগফিরাত কামনায় সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, অসচ্ছল হতদরিদ্রদের মধ্য সব সময় নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছে এই মহৎ উদ্যোগকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমার জানা মতে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সমাজের সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিস্টানে সদাসর্বদা অনুদান করে যাচ্ছে। মরহুম হাজী সোনা মিয়ার মাগফিরাত কামনা করছি।বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও ট্রাস্টের সদস্য কামাল মিয়া, ইমরান উদ্দিন, সম্রাট আকবর, সদস্যা রেজু আক্তার, রেনু আক্তার, পারুল আক্তারের অর্থায়নে রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর ও কবিরপুর, চিলাউড়া গ্রামের অসহায়, অসচ্ছল, হতদরিদ্র ও শীতার্ত ২০০ টি পরিবারের মধ্য ৩০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com