1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মশার উপদ্রব বেড়েছে, পৌরসভায় নেই ঔষধ কিংবা স্প্রে

  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪৫৩ Time View

বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মারাত্মকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিন দিন মশা বৃদ্ধি পেলেও পৌর কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। ফলে বাসাবাড়ি, ধর্মীয় উপাসনালয়, কর্মস্থল, চলতি পথ কোথাও মশা থেকে নিস্তার মিলছে না। মশার উপদ্রব থেকে বাঁচতে দিনদুপুরে মশারি টাঙ্গিয়ে ঘুমোতে হচ্ছে। ফলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসি।
খোজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালের দিকে জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। গত কয়েক বছর ধরে পৌরশহরের ইকড়ছই, জগন্নাথপুর, ছিক্কা, কেশবপুর, হবিবপুর, ভবেরবাজার, লুদরপুর, ইসহাকপুর, ছিলিমপুর, বলবল, ভবানীপুর, শেরসহ সমগ্র পৌরসভা জুড়ে মারাত্মকভাবে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, মশার যন্ত্রনায় অতিষ্ঠ তারা। কিন্তু দায়িত্বশীলরা নির্বিকার। পৌরসভা প্রতিষ্টা লগ্ন থেকে আজঅবধি মশা নির্মূলে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গ মশার উপদ্রব দেখা দিতে পারে । মশার আক্রমনে শিশুদের স্বাস্থ্য সেবা ঝুঁকির মুখে পড়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রমতে এখানে মশার আক্রমনে শিশুরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় বেশী। পৌরসভার সর্বত্রজুড়েই মশার প্রকট আকার ধারন করেছে। মশার নির্মূলে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন নগরবাসী।
শহরের উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অজু খানায় সব সময়ই মশা বিদমান থাকে । এতে করে অজু করতে ও নামাজ আদায় করতে মুসল্লিরা চরম কষ্টের শিকার হচ্ছেন। মশা নিধনে কোন পদক্ষেপ নেই।
পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার উপদ্রবে বেশ বেকায়দায় আছি, ছোট্ট বাচ্চাদের দিনের বেলায়ও মশারির নিচে রাখতে হচ্ছে। রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়েও মশা থেকে নিস্তার মিলছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মশা নির্মুলে কোন কার্যক্রম নেই সংশ্লিষ্টদের। পৌরসভার প্রতিষ্টাকাল থেকে মশা নিধনে মশার ওষুধ ছিটানো কিংবা স্প্রে ব্যবহার করা হয়নি।
বাসুদের বাড়ির বাসিন্দা অরূপ সরকার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার স্প্রে বা কয়েল জ্বালিয়েও রেহাল মিলছেনা মশার কামড় থেকে। তিনি জানান, এ বিষয়ে পৌরসভা থেকে কোন সেবা পাওয়া যাচ্ছে না।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামস উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মশার আক্রমনে শিশুরা বেশী ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় । বর্ষা মৌমুসে মশার প্রজনন বৃদ্ধি পায়। মশার কারনে শিশুদের স্বাস্থ্য সেবায় ঝুঁকিতে রয়েছে।
জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে পৌরসভায় মশা নিধনের কোন স্প্রে কিংবা ঔষধ নেই। তবে নাগরিক সুবির্দাথে আমরা পদক্ষেপ গ্রহন কবর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com