1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারকৃত তিনজনকে কারাগারে প্রেরণ

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ২১০ Time View

স্টাফ রির্পোটা :: জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর, মাদক ব্যাবসায়ীসহ ৩ জন কে গ্রেফতার করেছে। রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।।

পুলিশ জানায়, শনিবার রাতে জগন্নাথপুর থানার এস,আই কবির আহমদ, আব্দুস সালাম ও এ,এসআই শাহ জামালের যৌথ নেতৃত্বে একদল পুলিশ পৌরএলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল অফিসার চয়েজসহ মাদক ব্যবসায়ী হবিবনগর গ্রামের বারিকের ছেলে ইকবাল হোসেন জুয়েল )৩০) কে গ্রেফতার করে । তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এদিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আনঞ্জব উল্লার পুত্র কুখ্যাত গরু চোর এলিম মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারী পরোয়াভুক্ত পলাতক আসামী পৌরএলাকার হবিবপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে আজির আলী (৪০)কে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com