1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান  ট্রাম্প প্রশাসনের আপিল, আটকে যাচ্ছে ডিভি লটারি চালুর আদেশ? সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী তাহিরপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ আল্লাহ ব্যতীত কারো মুখাপেক্ষী হওয়া কাম্য নয় জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চে: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব যুক্তরাষ্ট্রে ফের ডিভি লটারি: বাংলাদেশিদের জন্য কী খবর

জগন্নাথপুরে মিথ্যা লুটপাটের নাটক সাজাতে গিয়ে পুলিশের জালে আটক এক প্রতারক

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৪৮৪ Time View

আজহারুল হক ভূঁইয়া শিশু/আজিজুর রহমান:: মিথ্যা প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতে গিয়ে পুলিশের জালে আটক হয়েছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের হাফিজ আব্দুল কাশেম এক যুক্তরাজ্য প্রবাসীর কাছ থেকে জায়গা ক্রয় করার জন্য ছয় লাখ টাকা আনেন। পরে ওই জায়গা ক্রয় না করে উক্ত টাকা আত্মসাতের পায়তারা শুরু করেন। উক্ত লন্ডনীর টাকা আত্মসাৎ করতে হাফিজ আব্দুল কাশেম নাটক সাজিয়ে তার বাড়িতে মুখোশধারীরর হামলায় নগদ টাকাসহ আট লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে প্রচার চালিয়ে সিলেটের একটি পত্রিকায় পরিকল্পিতভাবে সংবাদ ছাপায়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে নামলে প্রতারককারীর কথাবার্তায় অসংলগ্ন আচরণ ধরা পড়ে। বুধবার রাতে পুলিশের জেরার মুখে প্রতারক প্রতারণার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে। জগন্নাথপুর থানার এস.আই মুজিুবুর রহমান জানান, প্রতারক আবুল কাশেম যুক্তরাজ্য প্রবাসীর টাকা আত্মসাৎ করতে তার বাড়িতে মুখোশধারীর হামলা ও লুটপাটের নাটক সাজিয়েছে। পুলিশের জেরারমুখে পরে সে প্রতারনার কথা স্বীকার করে। তিনি জানান,এ প্রতারনার সাথে জড়িত কিংবা তাকে যারা মিথ্যা প্রচারকাজে সহযোগীতাকে করছে তাদেরকেও পুলিশ আটকের চেষ্ঠা করছে। এঘটনায় প্রতারনার মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com