1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মুক্তিযাদ্ধা কোটা পূর্নবহাল রাখার দাবীতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার:: মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহাল রাখার দাবীতে বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধ সন্তান কমান্ড পরিষদের যৌথ উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে প্রথম মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। কর্মসুচী চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক আবুল কয়েছের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুল হক, মুক্তিযোদ্ধা রনজিৎ কান্তি দাস, ইলিয়াস আলী, নরেন্দ্র কুমার দাস, আছলম উল্লাহ, কবিন্দ্র দাস, মনা মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র যুগ্ম আহবায়ক শাহ সিরাজ কুতুবী, সদস্য সচিব খালেদ আহমদ, সদস্য রিপন মিয়া, আজির মিয়া, খোকন গোপ, গোপাল গোপ, শাহ জামাল প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জগন্নাথপুরের ইউএনও কার্যালয়ের সামেন কিছুক্ষন অবস্থান নেয়। এর পর ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট একটি লিখিত স্মারক লিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com