1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৬৩ Time View

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের মেলার নামে অশ্লীন যাত্রানুষ্টান ও অসামাজিক র্কাযকলাপ বন্ধের দাবিতে স্থানীয় হলিকোনা বাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচী শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাইদুর রহমানের সভাপত্বিতে ও মামুনুর রশীদের পরিচানায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হলিকোনা বাজারের বিশিষ্ট ব্যবাসী আব্দুল মজিদ, রৌয়াইল গ্রামের আহমেদ জাইদুল, মাহবুব হুসেন মিটু, খাগাউরা গ্রামের এনামুল হক এনাম, আরজান আহমদ, ফ্রেন্ডস ক্লাব সভাপতি রাহুল,গোল্ডেন ফিউচার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,একটি মহল মেলার নামে আমাদের এলাকায় অশ্লীল যাত্রানুষ্টান ও অসামাজিক কার্যক্রমে অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনে কার্যক্রম কোন অবস্থায় শান্তিপ্রিয় এ জনপদে করতে দেয়া হবেনা । মেলার নামে অনৈতিক এমন কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। অন্যতায় আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com