1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

জগন্নাথপুরে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৯ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুুরের খামারখাল গ্রামে এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই হাত বাঁধ ও গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ শুক্রবার সন্ধ্যায়।
শনিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে নাসির মিয়ার (২৩) লাশ তার নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। এবং তার দুই হাত বাঁধা অবস্থান দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা বলেন, দূর্বৃত্তরা হত্যা করে হয়তো গলায় ফাসঁ লাগিয়েছে। যাতে সবাই মনে করেন, এটি আত্মহত্যা। যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
যুবকের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় নাসির মিয়াকে তার নিজ শয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে গলায় দরি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এবং তার দুই হাত গামছা নিয়ে বাধা ছিল।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম জানান, যুবকের পরিবারের লোকজনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি যুবকের লাশ ঝুলছে। হাত দুইটি বাঁধ। তার বসতঘরের সামনের দরজা বন্ধ পাওয়া যায়। আর পিছনের দরজা খোলা ছিল। আমি পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুণ রশিদ চৌধুরী জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছি। তদন্ত রির্পোট পাওয়ার পর বুঝা যাবে মৃত্যেুর কারন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com