1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে রমজানের পবিত্রতা রক্ষায় প্রচারপত্র বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ২৩৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য ‘আহবান’ নামে একটি প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এ প্রচার পত্র বিতরণ করা হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জগন্নাথপুর বাজারে আনুষ্ঠানিকভাবে প্রচারপত্র বিতরণ করেন। পরে সংগঠনের উপজেলার শাখার সাধারন সম্পাদক মাওলানা নুুর আহমদ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, পৌর শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, হাফিজ তারিছ আলী,মাওলানা শিহাব উদ্দিন পৌর এলাকার বিভিন্ন শ্রেণীপেশার এক হাজার মানুষের মধ্যে রমজানের পবিত্রতা রক্ষায় আহ্বান নামে প্রচারপত্র বিতরণ করেন।
জগন্নাথপুর উপজেলার আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহে রামাদ্বান মানে সংযমের ও পবিত্রতার মাস। এ মাস নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের দাম রোধ করা, রেষ্টুরেন্ট ও রেস্তুুরায় প্রকাশ্যে পাহানার বন্ধ, অসামাজিক কার্যক্র বন্ধ রাখাসহ রোজার পবিত্রতা বজায় রাখার জন্য আমরা সবার প্রতি আহবান জানিয়ে ধর্মীয় বিধিবিধান মেনে সংযমের সহিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রচারনা শুরু করেছি।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আশা করছি প্রচারপত্র অনুসরন করে সবাই রমজানের পবিত্রতা রক্ষা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com