1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

জগন্নাথপুরে রিমান্ডের আসামীর স্বীকারোক্তিতে পাইপগান উদ্ধার

  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৯৭ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে ডাকাতি ও গনধর্ষণ মামলার আসামী নজরুল ইসলামের জবানবন্দিতে পুলিশ একটি পাইপগান উদ্ধার করেছে। পুলিশ হেফাজতে দুইদিনের রিমান্ড শেষে রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

থানা পুলিশ জানায়, গত ১৭ র্মাচ জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাক্ষনগাঁও (ইসলামপুর) গ্রামে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য ওই গ্রামের মৃত ওয়ারিশ উল্লাহর ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গনধর্ষণসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।
পুলিশ গত ২৩ মার্চ আদালতে নজরুলের দুইদিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নজরুল তার কাজে একটি দেশী পাইপগান রয়েছে স্বীকারোক্তি দিলে পুলিশ স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘর থেকে পাইপগান উদ্ধার করেছে।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড শেষে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com