1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে র‌্যাব’র হাতে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ২১১ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের সৈয়দপুর বাজার থেকে সিলেট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৯ এর একটি দল এক যুবকেেক গ্রেফতার করেছে। অভিযানকালে তার নিকট থেকে একটি পাইপগান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম শফিক মিয়া (২৮)। তিনি উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর-(ব্রাহ্মণগাঁও) এর মখলিছ মিয়ার ছেলে।

এলাকাবাসি জানান, সোমবার সন্ধ্যায় সিলেট র‌্যাব -৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্ত্বিতে সৈয়দপুর বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ শফিক মিযা কে গ্রেফতার করে। মঙ্গবার তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, র‌্যাব এর হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার যুবকে থানায় হস্তান্তর করার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com