1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে শ্রীঘর থেকে মুক্ত-৩ জন !

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৩১৬ Time View

স্টাফ রির্পোটার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মিথ্যা ডাকাতি মামলা দায়ের অভিযোগে পুলিশ অভিযোগকারীসহ ৩ জনকে আটক করে শ্রীঘরে রাখে। অতঃপর কয়েক ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। চাঞ্জল্যকর এ ঘটনাটি শনিবার রাতে ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাও) গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র আবদুল কাইয়ুম শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন শুক্রবার রাতে তার বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি একই গ্রামের শফরুল ইসলাম ও মজর উদ্দিনসহ ১৩ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে জানতে পারে আবদুল কাইয়ুম ও শফরুল ইসলামের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলে আসছে। ডাকাতির কোন আলামত পায়নি। ডাকাতির ঘটনাটি সাজানো ও ভিত্তিহীন। পরে পুলিশ অভিযোগকারী আবদুল কাইয়ুম, তার স্ত্রী রেবেকা বেগম ও মৃত আবদুর রউফের স্ত্রী নেহারুননেছাকে বিকেলে আটক করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, প্রতিপক্ষকে ফাসাঁতে মিথ্যা ডাকাতির অভিযোগ করায় অভিযোগকারীসহ ৩ জন কে আটক হয়। রাত ৯টার দিকে মুছলেখা আদায়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com