1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরে শ্রীরামসী গ্রামে মহিলা মাদ্রাসার উদ্বোধন

  • Update Time : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৬১৪ Time View

রেজুওয়ান কোরেশী::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে প্রবাসীদের অর্থায়নে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে শ্রীরামসী মহিলা মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার এলাকার প্রবীন মুরব্বী চমক আলীর সভাপতিত্বে তানজির আলম তামিম ও আলী কাউছারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির
বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর টাইটেল দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দপুর টাইটেল মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ আবু আলী,,শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী,
শ্রীরামসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মালেক। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসি আলী আক্কাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবুল হাসান,আমিনুল ইসলাম, সমাজকর্মী মাহবুব হোসেন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলোওয়াত করেন শিক্ষার্থী ছাদিক আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com