1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে ডিসেম্বরকে সামনে রেখে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৫ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এনামুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুবাজপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সন্ত্রাসী বিরোধী মামলায় জড়িত সন্দেহে ও অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ২৮ জুন ১২ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে জগন্নাথপুর থানা মামলা দায়ের করা হয়। ওই মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com