1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সম্মেলন সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৮ Time View

আগামী ২০ জানুয়ারী জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির মাঠ পর্যায়ে সাংগঠনিক সফরের ধারাবাহিতকায় মঙ্গলবার রানীগঞ্জ ইউনিয়নে প্রতিনিধি ও বিজয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ বাজারে বিকেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোতাহার আলী নুরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ছাব্বির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহিন তালুদকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুুুতি কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, জিয়াউর রহমান, হাফিজুর রহমান। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা সোনা মিয়া, জয়নুল আহমদ কৌরেশী, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, ফারুক মিয়া, শামীম আহমদ, শাহানুল হক, ছাত্রলীগ নেতা মিটন দেব, হাসানুর রহমান হাসান, সৈয়দ তামীম আহমদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com