1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাত ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ চলছে

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ২৭৬ Time View

গোবিন্দ দেব:; জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। ইতিমধ্যে ২১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তন্মেধ্যে চেয়ারম্যান রয়েছেন ১৮ জন আর ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন ১৯৪ জন। উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার দপ্তর সূত্র জানায় কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১জন মেম্বার পদে ২১ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাটলী ইউনিয়নে মনোয়ন সংগ্রহ করেছেন তিন চেয়ারম্যান,মেম্বার ১৮ জন মহিলা মেম্বার ৪ জন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান ২ জন মেম্বার ১৮ জন মহিলা ৪ জন। রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান তিন জন, মেম্বার ২৬ জন মহিলা মেম্বার ৫ জন,সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান ৩০ জন মেম্বার ও ৪ জন মহিলা মেম্বার আশারকান্দি ইউনিয়নে ২ জন চেয়ারম্যান ১৮ জন মেম্বার ও ৫ জন মহিলা মেম্বার পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন মেম্বার ২৯ জন ও মহিলা মেম্বার ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, মনোনয়নপত্র সংগ্রহ চলছে। প্রতিদিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তবে কেউ এখনো মনোনয়নপত্র দাখিল করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com