1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন উদ্বোধনকালে মন্ত্রী এম এ মান্নান- কিছু সংখ্যক ঠিকাদারের কারণে উন্নয়ন কর্মকান্ড জিন্মি

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৮৭৮ Time View

স্টাফ রিপোর্টার :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কিছু সংখ্যক ঠিকাদারদের কারণে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হচ্ছে। কিছু ঠিকাদারদের নিকট আমরা জিন্মি হয়ে পড়েছে। বর্তমান সরকারের শাসনামলে তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জসহ সারাদেশে ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড বাস্তবায়ন হওয়ার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ঠিকাদারদের কারণে সময়মতো কাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সরকার প্রতিটি কাজের শুরুতে অর্থসহায়তা প্রদানের পরও ঠিকাদাররা কাজ শেষ না করে জনদুর্ভোগের সৃষ্টি করছে। তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছর সময় লাগায় বিস্ময় প্রকাশ করে বলেন, এসব বিষয় নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ভাবতে হবে। এছাড়াও তিনি জগন্নাথপুর ভবেরবাজার- নয়াবন্দর কাঠালখাইড় রাস্তা দীর্ঘদিনেও ঠিকাদার শেষ না করায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।
মন্ত্রী দুপুর ২টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের প্রকৌশলী ইব্রাহিম মিয়া, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুণ অর রশিদ চৌধুরী প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com