1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে স্কাউটস কমিটির সভায় জেলা প্রশাসক-সুনামগঞ্জের রাস্তাঘাট স্কাউটিংয়ে ভরে যাক

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ৩১৮ Time View

স্টাফ রির্প্টোার:: সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জের রাস্তাঘাট স্কাউটিংয়ে ভরে যাক এই শ্লোগান নিয়ে সবাইকে স্কাউটস আন্দোলন ছড়িয়ে দিতে হবে। কারণ স্কউটসরাই পারবে সমাজকে বদলে দিতে। পারবে আলোকিত দেশ গড়তে। বুধবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা স্কাউটস কমিটির কার্য নির্বাহী সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ এমরান আলীর পরিচালনায় অেন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মখলেছুর রহমান, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি নজির উদ্দিন আহমদ, আব্দুস সামাদ, ধীরেন্দ্র তালুকদার, উপজেলা স্কাউটস সহকমিশনার সাইফুল ইসলাম রিপন, কাজল বণিক, আকবর আলী,সহ- সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটস লীডার ছালিক মিয়া চৌধুরী, কাব লীডার আব্দুল মালিক, গ্রুপ কমিটির সভাপতি(কাব) মোছাঃ সেলিনা বেগম, সহকারী শিক্ষক রাসেল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com