1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মীরপুর ইউনিক যুবসংঘের শীতবস্ত্র বিতরন

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৪১৩ Time View

মীরপুর ইউনিয়ন প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার ইউনিক যুব সংঘ মিরপুর’র উদ্যোগে অস্বচ্ছল শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মিরপুর বাজারে সংঘের কার্যালয়ে শীতবস্ত্র বিতরন কর্মসুচী অনুষ্টিত হয়। যুব সংঘের সভাপতি এম এম সোহেল এর সভাপতিত্বে, উপদেষ্টা জুবেদ আলী লখন ও সেক্রেটারি হাজি জাকারিয়া আবু’র পরিচালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ময়নুল ইসলাম পারভেজ, মীরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, মিরপুর বাজার তদারক কমিটির সভাপতি সাহিদ মিয়া, বিশিষ্ট ফুটবলার আব্দুন নুর, সমাজ সেবক নুরুল ইসলাম, এম এ নুর, আব্দুল কাদির, প্রবাসী হাজি লেচুফর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংঘটনের উপদেষ্টা মোস্তফা আলী, সহ সভাপতি মোহিব উদ্দিন সেলিম, সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন, বাণিজ্য সম্পাদক হাজি রাসেল উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুনু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দিলু মিয়া, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ জীবন, ধর্ম সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, অফিস সম্পাদক আব্দুল বারিক, সদস্য আশিক মিয়া, মোস্তফা সালাম অনু, নুরুল ইসলাম শফিকুল, নজম উদ্দিন, মঞ্জুর আহমদ ও আব্দুল কাহার প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্টান শেষে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসা জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় রানার্স আপ নির্বাচিত হওয়ায় ইউনিক যুব সংঘের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ ও ছাত্রদের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com