1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে সৎ মেয়েকে ধর্ষনকারী পিতা জেল হাজতে সচেতন মানুষের ধিক্কার

  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ২৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে সৎ মেয়েকে ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত ধর্ষক নুর মিয়া(৪৫)কে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বাবা কর্তৃক সপ্তম শ্রেণী পড়ুয়া ‘সৎ মেয়েকে ধর্ষনের সংবাদ প্রকাশিত হলে দিনভর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর ফোন করে ধর্ষক পিতার মৃত্যুদন্ড কামনা করে ধিক্কার জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে ধর্ষনের শিকার সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি আদালতে রের্কড করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, ধর্ষক সৎ পিতা মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে সুনামগঞ্জ ও সিলেটের বিভিণ্ন আবাসিক হোটেলে নিয়ে রাত্রি যাপন করে ধর্ষন করেন। মেয়েটির মা রমজান মাসে সৌদি আরব গৃহকর্ম হিসেবে বিদেশে চলে যাওয়ায় মেয়েটি তার সৎ বাবার বাড়িতে ছিল। সেখানে ধর্ষনের শিকার হওয়ায় মেয়েটির তার মামার বাড়িতে চলে যায়। পরে মামা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭৯(১)ধারা মোতাবেক মামলা দায়ের করেন। পুলিশ সূত্র আরো জানায়, ধর্ষক নূর মিয়া দিরাই উপজেলার ইসলামপুর ভাটিপাড়া গ্রাম থেকে ৭/৮ বছর আগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে বসতি স্থাপন করে এক মেয়েসহ স্বামী পরিত্যক্তা ওই নারীকে বিয়ে করেন। ধর্ষক নুর মিয়া এর আগেও আরো চারটি বিয়ে করে বলেও অভিযোগ রয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মানুষরূপী নরপিচাশ ধর্ষক নুর মিয়া তার সৎ মেয়েকে ধর্ষন করেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে।তিনি জানান, ওই পাষান্ড পিতার ধর্ষনের সব্বোর্চ্ছ শাস্তি মৃত্যুদন্ড হতে পারে বলে আমরা আশা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com