1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে হলিচাইন্ড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরশহরে হলিচাইন্ড কিন্ডারর্গাটেন এন্ড জুনিয়র স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার হলিচাইন্ড কিন্ডারর্গাটেন এন্ড জুনিয়র স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসির আলীর সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিন বেলালের পরিচালনায় স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেচ্ছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মতিউর রহমান বিল্পব।
পরে বিজয়ী প্রতিযোগি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে স্কুলের একাডেমিক ক্যালেন্ডার উম্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আবদার হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হাজী হারুন মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসি আব্দুল মতিন, এলাইছ মিয়া, সুলতান মিয়া, মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য রুবেল আহমদ ভূঁইয়া, মকবুল হোসেন ভূঁইয়া, জুনেদ আহমদ ভূঁইয়া, শহিদ মিয়া, লিমান ভূঁইয়া, শাহ আলআমিন, কুদরত উল্লাহ শামিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com