1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

জগন্নাথপুরে হলি চাইল্ড কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৬ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছইস্থ হলি চাইল্ড কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি হাসির আলীর সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিন বেলাল এবং সিজিল মিয়ার যৌথ পরিচালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বাজাক বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক
জাহির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, বিদ্যালয়ের
পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, জুনেদ আহমদ ভূইয়া, শহিদ মিয়া ভূইয়া, লিমান ভূইয়া, শাহ আলামিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব, শিক্ষক কুদরত উল্লাহ শামীম, আশরাফুর রহমান, গোপাল দাস, রেদুয়ানুর রহমান, অভিভাবক সেলিম আহমদ প্রমূখ।
পরে বিজয়ী প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com