1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে হাওরে ক্ষতিগ্রস্ত তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ, ‘বঞ্চিত প্রকৃত কৃষক’

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা সরকারী অনুদান পাননি বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২২ জুন) ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে এমন অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, সাম্প্রতিকালে অতি বৃষ্টিতে     বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় সরকার ক্ষতিগ্রস্ত কৃষকের চাল ও নগদ অর্থ বরাদ্দের ঘোষনা প্রদান করলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাউধরনের গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা গ্রহণ করেন স্থানীয় মেম্বার (ইউপি সদস্য)। সম্প্রতি    সরকারী বরাদ্দ বিতরণকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে কৃষি কাজে জড়িত নয় এমন সব লোকজনের  মধ্যে সরকারী অনুদান বরাদ্দ দেয়া হয়েছে। ফলে প্রকৃত কৃষকরা সরকারী সহায়তা থেকে বঞ্চিত হয়ে কষ্ঠে জীবন পার করছেন।
বাউধরন গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, সরকারী সাহায্যে দেয়া হবে বলে মেম্বার সাহেবে আমাদের কাছ থেকে নাম ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেন। কিন্তু বিতরনকালে আমাদেরকে অনুদান না দিয়ে যারা কৃষক নন তাদের কে সরকারী চাল ও নগদ অর্থ দেয়া হয়েছে। এতে করে আমরা আসল ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত হয়েছি।
এবছর তিনি ৮ কেদার জমিনে বোরো ফসল আবাদ করেছিলেন। অতিবৃষ্টিতে সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কষ্টে জীবন যাপন করছেন বলে তিনি জানান।
আরেক কৃষক লাল মিয়া জানান, আমরা হাওরের মানুষ। বোরো ফসল আমাদের সারা বছরের ভরণ পোষনের একমাত্র মাধ্যম। এবছর অতিবর্ষণে বোরো ফসল হারিয়ে আমরা এখন নিঃস্ব। সরকারী সহায়তা দেওয়া হবে বলে আমাদের নাম সংগ্রহ করা হলেও সরকারী বরাদ্দ দেয়া হয়নি। তালিকায় স্বজনপ্রীতি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে।
একই অভিযোগ করেছেন একই গ্রামের তুরক মিয়া, সুফি মিয়া, মহিম উদ্দিন,আব্দুল গণিসহ আরো অনেকে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বরাদ্দ বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ইসলাম উদ্দিন বলেন, অভিযোপত্র পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com