1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়ের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়া,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল তাহিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বিজন কুমার দে, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক দ্বীপক কান্তি দে দিপাল, পাটলী ইউনিয়ন সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার সেক্রেটারী মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, সেক্রেটারী আলাউদ্দিন, রানীগঞ্জ ইউনিয়নের সভাপতি সুন্দর আলী, সেক্রেটারী ছদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সেক্রেটারী সৈয়দ মনোয়ার আলী,আশারকান্দি ইউনিয়নের সেক্রেটারী আবুল খয়ের ইছরাইল,পাইলগাঁও ইউনিয়নের সেক্রেটারী আব্দুল তাহিদ প্রমুখ সভায় সাংগঠনিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বশীলরা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর জয় পরাজয়ে যারা ভূমিকা রেখেছেন তাদের কথাও তুলে ধরেন। কেউ কেউ নৌকার প্রার্থীর বিরোধীতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা আওয়ামীলীগ নেতাদের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com