1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুর জাতীয় পার্টির সম্পাদক পদ ব্যবহার করার ক্ষমতা কারো নেই

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৪৮৭ Time View

স্টাফ রিপোর্টার:; গত মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির নাম ভাঙ্গিঁয়ে ইফতার মাহফিল ও পদবী ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া । প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন উপজেলা জাতীয় পার্টির কার্যক্রম যখন সু-সংঘঠিত ভাবে পরিচালিত হচ্ছে ঠিক তখন একটি প্রতারক চক্র পার্টির নাম ব্যবহার করে দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ জনমনে নানা বিভ্রান্তি চড়াতে ব্যস্ত রয়েছে । তথাকথিত আছকির খান জাতীয় পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক না থাকলেও এই সম্মানজনক পদ ব্যবহার করে চালিয়ে যাচ্ছেন অভিনব প্রতারণা। প্রকৃতপক্ষে এই আছকির খানের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নেই । একজন পাগল লোক জাতীয় পার্টি বলার অধিকার আছে কিন্তু তার পদবী ব্যবহার করার কোন এখতিয়ার নেই । তিনি আরো বলেন আমি উপজেলা জাতীয় পার্টির নির্বাচিত ও বৈধ সাধারণ সম্পাদক । এই পদ ব্যবহারের ক্ষমতা কারো নেই । জেলা জাতীয় পার্টি কতৃক অনুমোদিত সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে গত ৫মার্চ জেলা কমিটির নেতৃবৃন্দের পরামর্শ ও উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে । উক্ত কমিটিতে স্থান না পাওয়ার আশংকায় আছকির খান পূর্ব থেকেই সম্মেলন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র ও পত্র-পত্রিকায় অশালিন বিবৃতি দিয়ে আসছিল । যা পার্টির শৃংখলা ও সংগঠন পরিপন্ত্রি । তার এহেন আচরণে জেলা কতৃক অনুমোদিত ১৭ সদস্যে বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয় । এর পর থেকে আছকির খান পদ বঞ্চিত হয়ে জাতীয় পার্টির সুনাম ক্ষুন্ন করতেই কমিটির দায়ীত্বশীলদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও ইফতার পার্টির নামে পদ ব্যবহার করে পাগলের প্রলাপ বকছেন । তিনি জাতীয় পার্টির ভাবমূর্তি রক্ষা ও সাধারণ সম্পাদক পদ ব্যবহারের জন্য আছকির খানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াসহ সাংগঠনিকভাবে দাতভাঙ্গাঁ জবাব দিতে পার্টির নেতা-কর্মীদের প্রতি আহবান জানান ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com