1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে আব্দুস সামাদ আজাদকে স্মরণ

  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ৩৫২ Time View

স্টাফ রিপোর্টার:: জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদেও ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে পৌর মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, পৌর সচিব মোবারক হোসেন, প্যানেল মেয়র সফিকুল হক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাঈন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির প্রমুখ। এরপূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম। সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেন, আব্দুস সামাদ আজাদ আমাদের অহংকার। তাকে নিয়ে জগন্নাথপুরবাসী গর্ব করতে পারে। তিনি জগন্নাথপুর পৌরসভা প্রতিষ্ঠাসহ উপজেলার অনেক উন্নয়নে অবদান রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com