1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ কাল

  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৪৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলদের দায়িত্ব গ্রহণ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পৌরসভার বিদায়ী মেয়র আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ এর নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। সেই সাথে নবনির্বািচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন। জগন্নাথপুর পৌরসভার সচিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে মেয়র আক্তার হোসেন নবনির্বাচিত মেয়র অালহাজ্ব আব্দুল মনাফের নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। জগন্নাথপুর পৌরসভার নিবনির্বাচিত পৌর্ পরিষদে এবার রয়েছেন মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সংরক্ষিত নারী কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে আয়ারুন নেছা, ৪,৫,৬ নং ওয়ার্ডে মীনা রানী পাল, ৭,৮,৯ নং ওয়ার্ডে নার্গিস বেগম, কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিবেন ১ নং ওয়ার্ডে খলিলুর রহমান, ২ নং ওয়ার্ডে মামুন আহমেদ, ৩ নং ওয়ার্ডে তাজিবুর রহমান,৪ নং ওয়ার্ডে দেলোয়ার হোসাঈন,৫ নং ওয়ার্ডে সফিক মিয়া, ৬নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন মুন্না, ৭নং ওয়ার্ডে সুহেল আহমদ, ৮নং ওয়ার্ডে আবাব মিয়া, ৯নং ওয়ার্ডে দ্বিপক কান্তি গোপ। নতুন নির্বাচিত পৌর পরিষদ আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগনের ভোটে তাঁরা নির্বাচিত হন। শপথ গ্রহণ শেষে মঙ্গলবার থেকে তারা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com