1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটলী ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি তৈয়বুর রহমান, সেক্রেটারি রুমন আহমেদ জগন্নাথপুরে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১৭ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার ( ৯ জুন) বিকেলে জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ, জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল করিম গেদন,আবু মিয়া, আব্দুল মান্নান,তঞ্জব আলী,আব্দুল হেকিম,আবুল খায়ের,শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর,ব্যবসায়ী আলী আহমেদ, মাদক বিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, সমাজকর্মী রাজু আহমেদ, মাহবুব,রনি মায়হান,নানু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com