1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুর রক্তদান সংস্থার ৩১ সদস্যের কমিটি গঠন: সভাপতি ইউসুফ, সাধারণ সম্পাদক জিয়া

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “জগন্নাথপুর রক্তদান সংস্থার” কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আজ শনিবার স্থানীয় হাসপাতাল পয়েন্টে সংস্থার উপদেষ্টা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সংস্থার প্রতিষ্ঠাতা শাহ জাহান সিদ্দিকীর পরিচালনায় এক অনাড়ম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা আনিসুর রহমান আনিস ও আফজল আহমদ।

সভায় সর্বসম্মতিক্রমে আলী মুহাম্মাদ ইউসুফকে সভাপতি এবং জিয়াউল হক জিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ, দিলওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ মিয়া, প্রচার সম্পাদক সুহেল আহমদ, সহ-প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুর রহমান, রক্ত বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সহ-রক্ত বিষয়ক সম্পাদক সজল আহমদ ফাহিম, তারেক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সুমা আক্তার, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, আলী আব্বাস, সায়মন আহমদ, রাজু মিয়া, হাফিজ তাজুল ইসলাম, বাবরুল ইসলাম, আব্দুল কাদির, কয়েছ আহমদ, মো: তাহমিন মিয়া, জুমেল আহমদ, সাইফুল ইসলাম, সানি আহমদ, কামরুজ্জামান, সাদিক আহমদ, সুজাদ আরিফ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com