1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে শহিদুল আলমের যোগদান 

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪ Time View

স্টাফ রিপোর্টার- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  মোহাম্মদ শহিদুল আলম। তিনি ১৬তম  বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঈশ্বরদী সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক  হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও বিয়ানীবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের এক সমান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ ইউনুস আলী ও মায়ের নাম সৈয়দা জয়গুন নেছা।তাঁর দুই ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী ও এক ভাই দুই বোন যুক্তরাজ্য প্রবাসী এবং এক ভাই বিশিষ্ট ব্যবসায়ী। জগন্নাথপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় কলেজের শিক্ষকরা তাকে স্বাগত জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com