1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জগন্নাথপুরে ২৭ ভোটের মধ্যে ১৬ ভোট নষ্ট

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ২৬০ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী সদস্য নির্বাচনে ২৭ ভোটের মধ্যে ১৬টি ভোট নষ্ট হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলার নারী সদস্য নির্বাচনে ২৭ জন ভোটার তিনজন নারী সদস্যকে নির্বাচিত করার জন্য ভোট প্রদান করেন। ভোটের ফলাফলে ১নং আসনে শান্তনা ইসলাম ২নং আসনে ফেরদৌসি বেগম তানিয়া ৩নং আসনে সালেহা বেগম নির্বাচিত হন। নির্বাচনে ২৭জন ভোটার ভোট প্রয়োগ করলেও প্রাপ্ত ফলাফলে দেখা যায় ১৬টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোট নষ্ট হওয়ার বিষয়টি নাগরিকরা ভালদৃষ্টিতে দেখছেন না।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন অনেক ভোটার (নির্বাচিত নারী প্রতিনিধি)ব্যালেটে যারা প্রার্থী নয় এমন প্রতীকে সীল মেরেছেন। যেকারণে ভোট নষ্ট হয়েছে। তিনি বলেন, ২৭ জন ভোটারই ভোটে অংশ নেন। তন্মেধ্যে ১৬টি কাষ্টিং ভোট নষ্ট হয়। একজন ভোটার তিন জন প্রার্থীকেই ভোট দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com