1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জঙ্গিবাদের বিরুদ্ধে জগন্নাথপুরের শ্রীরামসিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ২৪৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রীরামসি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মানববন্ধব কর্মসুচীতে অংশ নেন। এ কর্মসুচীতে সমর্থন জানিয়ে শ্রীরামসী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আল-ইসলাহ, বাজার ব্যবস্থাপনা কমিটি, বনিক সমিতি, শহীদ স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দসহ এলাকাবাসী অংশ নেন। পরে শ্রীরাসমী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হাজের আলীর সভাপতিত্বে ও প্রভাষক জুয়েল মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীরামসী স্কুল এন্ড কলেজ এর পরিচালনা কমিটির সভাপতি আকমল হোসেন। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস কাইয়ুম মশাহিদ, শিক্ষক আলকাছুর রহমান আকন্দ, হারুনুর রশিদ, শ্রীরামসি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আজাদুল ইসলাম, শহীদ স্মৃতি সংসদের সভাপতি জুয়েল মিয়া, সাবেক সভাপতি বাবুল মিয়া, সাবেক সেক্রেটারী মাহবুব হোসেন প্রমুখ।

0333 প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শ্রীরামসী স্কুল এন্ড কলেজ এর পরিচালনা কমিটির সভাপতি আকমল হোসেন বলেন, শহীদের স্মুতি বিজড়িত বাংলার মাটিতে জঙ্গিবাদ প্রতিষ্ঠা হতে পারে না। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধ করতে কাজ করতে হবে। তিনি শত শহীদের স্মৃতি বিজড়িত শ্রীরামসি এলাকাবাসীকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্ছার থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com