1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জঙ্গি অভিযান ১৪৪ ধারা জারি তাই ২ কিলোমিটার পায়ে হেঁটে বরযাত্রা

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ২৭৫ Time View

মৌলবীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়হাট এলাকার একটি বাড়ি ঘিরে চলছে সোয়াতের অভিযান। বাড়ির ভেতরে রয়েছে জঙ্গি। দিনভর সোয়াতের অভিযানে কাবু করা যায়নি জঙ্গিদের। এই অভিযানকে কেন্দ্র করে বড়হাট ও আশপাশ এলাকায় জেলা প্রশাসন জারি করেছে ১৪৪ ধারা।

প্রশাসনের এই নিষেধাজ্ঞার কারণে বড়হাটসহ মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড ও কুসুমবাগ এলাকায় সবধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় শুক্রবার বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েন বড়হাট এলাকার ছদর উদ্দিনের ছেলে আশিকুর রহমান শুকুর।

১৪৪ ধারা বহাল থাকায় গাড়ি করে তিনি যাত্রা করতে পারেননি। বর বেশে প্রায় দুই কিলোমিটার হেঁটে পাড়ি দেন ১৪৪ ধারা বহাল থাকা এলাকা। এরপর ওঠেন গাড়িতে।

উদ্ভুত পরিস্থিতিতে তিনি সহযাত্রীর পরিমাণও কমিয়ে দেন। স্বল্প সংখ্যক বরযাত্রী নিয়ে তিনি আনতে যান কনে।

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পায়ে হেঁটে কনে আনতে যেতে দেখে আশিকুর রহমানের প্রশংসা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন।

আশিকুর রহমানের শ্বশুরবাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা এলাকায় বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com