1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫৬৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নতুন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার ইফতারের পর গণভবনে যান সৈয়দ আশরাফ।
গত ৯ জুলাই দপ্তরবিহীন হওয়ার সাত দিনের মাথায় আজ প্রশাসনের সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল তাকে।
গত ৭ জুলাই একনেক বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ জুলাই অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এরপরই ১৫ জুলাই পরিবারের সঙ্গে ঈদ করতে সৈয়দ আশরাফ যুক্তরাজ্য যাওয়ার বিষয়টি সামনে চলে আসে।
এছাড়া ১৪ জুলাই মন্ত্রিসভার কলেবর বাড়ানোর শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন না। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়।
প্রধানমন্ত্রী ডেকে সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন। এসব নানা ঘটনার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো তাকে। নতুন দায়িত্ব দেয়ার পরই তিনি সন্ধ্যায় যান গণভবনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com