1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জয়ের সম্ভাবনা জাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের হার

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ঢাকা টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়ে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ দিন জয়ের জন্য দুদলের সামনেই ছিল সমান সম্ভাবনা। 

মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে রোববার সকালে আশা জেগে ওঠে বাংলাদেশ শিবিরে। কিন্তু সেই আশা পূরণ করতে দেননি শ্রেয়াস আইয়ার ও অশ্বিন। তাদের দৃঢ় ব্যাটিংয়ে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে বড় দিনে ভক্তদের জয় উপহার দিল ভারত।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেও জয় পায় সফরকারীরা। টানা দুই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লোকেশ রাহুলের দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের শেষ ভাগে তিন উইকেট নিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন মিরাজ। আজ টেস্টের চতুর্থ দিনও দলকে আশা দেখান তিনি। তিনের শুরুতেই তুলে নেন আরও দুটি উইকেট। সঙ্গে সাকিব নিয়েছেন একটি। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

কিন্তু অশ্বিন আর শ্রেয়াসের জুটিতে বিপদ থেকে বেঁচে যায় ভারত। দলকে জেতানোর পথে শ্রেয়াস করেন ৪৬ বলে ২৯ রান। অন্যদিকে অশ্বিন উপহার দেন ৬২ বলে ৪২ রানের ইনিংস।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com