1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। নিঁখোজ ফয়সাল হোসেন সৌরভ (১৮) চট্টগ্রামের একটি কলেজের ছাত্র। তিনি চট্টগ্রামের রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৌরভসহ চার বন্ধু ঈদের ছুটিতে মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে সব বন্ধু মিলে পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে সৌরভ তলিয়ে যান। এসময় অন্য তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সৌরভকে খোঁজে পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সৌরভকে উদ্ধারে চেষ্টা চলছে। স্থানীয় জনগনও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com